সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিয়ে ফ্রি ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন করা হয়। আজ শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০ টার দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে হল রুমে এ ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।
ইউসিসি আয়োজিত ফ্রি ওরিয়েন্টেশন ক্লাসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউসিসি গ্রুপের পরিচালক মো: কামাল উদ্দিন পাটওয়ারী। ওরিয়েন্টেশন ক্লাসে শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এছাড়া এসময়, অ্যাসিস্ট্যান্ট লেকচারার মারুফ হোসেন, সহিউদ্দিন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোছাঃ ওয়াহিদা খাতুন,শিক্ষক মোঃ মিরাজ প্রমুখ বক্তব্য রাখেন।







