গাংনীতে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত
মেহেরপুর

গাংনীতে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত

সবার সংবাদ ডেস্ক:

“বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনীতে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৫ নভেম্বর) সকাল ১০ টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলােচনা সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক মুন্টু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মনিরুজ্জামান মাস্টার,বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু,মেহেরপুর জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি আব্দুল হালিম।

এসময় বক্তব্য রাখেন গাংনী সরকারী ডিগ্রী কলেজের প্রভাষক নাসির উদ্দীন, গাংনী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ,সাহারবাটী সমবায় সমিতির সভাপতি ও ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম টুটুল,সমবায় সমিতির প্রতিনিধি শফিউল আলম। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সাহাজুল সাজুসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিবৃন্দ।