আওয়ামী লীগ সরকার জনগণের ভাগ্য বদলে দিচ্ছে-জনপ্রশাসন প্রতিমন্ত্রী
টপ নিউজ মেহেরপুর

আওয়ামী লীগ সরকার জনগণের ভাগ্য বদলে দিচ্ছে-জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সবার সংবাদ ডেস্ক:

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ সরকার যতবার ক্ষমতায় থাকবে দেশের মানুষ ততবার সুযোগ-সুবিধা ভোগ করবে। প্রধানমন্ত্রীর শেখ হাসিনা সব রকমের সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছেন। যাদের ঘর নাই তাদের ঘর করে দিচ্ছেন, যাদের ঘর নষ্ট হয়ে গিয়েছে তাদেরকে সরকার ঢেউটিন দিচ্ছে, নগদ অর্থ দিচ্ছে। আওয়ামী লীগ সরকার জনগণের ভাগ্য বদলে দিচ্ছে। আওয়ামী লীগ সরকার আছে বলেই দেশের এত উন্নয়ন হচ্ছে। আপনারা আবারো নৌকা মার্কায় ভোট দিবেন  যাতে সরকার আপনাদেরকে বেশি বেশি আর্থিক অনুদান দিতে পারে।

রবিবার (২৭ আগষ্ট) দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিজ বাসভবনে ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদানের চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

এসময় মেহেরপুর পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল, জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক মিজানুর রহমান হিরন, জেলা ছাত্রলীগের সভাপতি  আব্দুস সালাম বাঁধন, বড়বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম খোকনসহ ছাত্রলীগ যুবলীগ এবং উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।

ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত ৫০ জন উপকারভোগীদের মাঝে ২৩ লক্ষ ৭০ হাজার টাকার চেক বিতরণ বিতরণ করা হয়।