সবার সংবাদ ডেস্ক:
‘বঙ্গবন্ধুর বাংলাদেশ, পুলিশ আছে জনতার পাশে এই শ্লোগান ধারণ করে শেষ হয়েছে পুলিশ সপ্তাহ-২০২৩। আর এতে ৪টি ক্যাটাগরিতে ২০২২ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে এবার ১৫ জন পুলিশ সদস্য বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং ২৫ জন রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন।
গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে “রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)”- সেবা পদকে ভূষিত হয়েছেন মেহেরপুরের পুলিশ সুপার মোঃ রাফিউল আলম।
গত মঙ্গলবার রাজধানীর মেট্রোপলিটন রাজারবাগ পুলিশ লাইনস ময়দানে পুলিশ সেবা সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার রাফিউল আলমকে এ পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব মিলিয়ে দেশপ্রেম ও সাহসিকতার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পদকে ১১৫ পুলিশ কর্মকর্তা ভূষিত হয়েছেন।







