সবার সংবাদ প্রতিবেদক:
মেহেরপুরে ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) বেলা ১২টার দিকে মেহেরপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে মিলনমেলার আয়োজন করা হয়। মেহেরপুর জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি হাফিজুর রহমানের (হাফি) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি আব্দুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভিপি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আক্কাস আলী ও আব্দুল আউয়াল। পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু করা হয়। সাবেক কলেজ ছাত্র সংসদের ভিপি আজিজুল ইসলাম টোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক নেতৃবৃন্দ। ১৯৮০ থেকে বিগত সময় পর্যন্ত জেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন। এসময় নিজেদের ঐক্যবদ্ধ রাখতে আরো ধৈর্যশীল হওয়ার পরামর্শ দেন তারা। নিজেদের মধ্যে মতানৈক্যের কারণে সভাটি সংক্ষেপে শেষ করা হয়।
অনুষ্ঠানসূচীতে আরো ছিল, কোরআন তেলাওয়াত, নিহতদের স্মরণে নীরবতা পালন, উপস্থিতির মতামত প্রকাশ। সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করেন সভাপতি হাফিজুর রহমান হাফি। এসময় জেলা জাসাসের সদস্য সচিব বাকা বিল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমুল হোসেন মিন্টু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আসাদুল হক, সদর থানা যুবদলের সাবেক সভাপতি হাসিবুজ্জামান স্বপন, আবদাল হক, মুস্তাকিন, শহীদুল্লাহ, ফাহমিদা, আমির ফয়সাল মিলন, কবির হোসেনসহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







