বিএনপি দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলো-ফরহাদ হোসেন
টপ নিউজ মেহেরপুর

বিএনপি দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলো-ফরহাদ হোসেন

সবার সংবাদ ডেস্ক:

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, রাস্তাঘাট উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। রাস্তাঘাটের উন্নতি হলে দেশের চিত্র পাল্টে যাবে যায়। উন্নয়নের মূল মন্ত্রই যোগাযোগ ব্যবস্থা।তিনি আরো বলেন, বিএনপি একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে  কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারে ওদের দ্বারাই উন্নয়ন সম্ভব না ওরা সন্ত্রাস-জঙ্গিবাদ সৃষ্টিকারী। এখন মানুষ শান্তিতে ঘুমাতে পারে। চুরি-ডাকাতি সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ হয়ে গেছে। সাধারণ  মানুষ ওদের ধোকায় আর পা দেবে না।

শুক্রবার (২ ডিসেম্বর) সকালে  কুষ্টিয়া (ত্রিমোহনী)-মেহেরপুর-চুয়াডাঙ্গা-ঝিনাইদহ (আর-৭৪৫) আঞ্চলিক মহাসড়কটির কুষ্টিয়া হতে মেহেরপুর পর্যন্ত যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ” শীর্ষক প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন,দেশকে যারা ব্যর্থ রাষ্ট্রে পরিনত করতে চেয়েছিলো, দেশের অর্থনীতিকে ধ্বংসের দারপ্রান্তে পৌঁছে দিয়েছিলো, তারা আজ বড় গলাই কথা বলে। চিত্র দেখতে ২০০১ থেকে ২০০৬ কি ছিলো। আর এখন দেশ কোন পর্যায়ে আছে।

তিনি বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। সার তেলের জন্য জীবন দিতে হয়না, লাইনেও দাঁড়াতে হয়না। পাবনায় এক লাখ ১৩ হাজার কোটি টাকা ব্যায়ে পারমানবিক প্রকল্পে উৎপাদনের কাজ আগামী ২৩ ডিসেম্বর শুরু হবে। সেখান থেকে দুই হাজার ৪শ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। তখন দেশে আর কোন বিদ্যুতের ঘাটতি থাকবে না। প্রতিটি মানুষ এখন বিশ্বাস করেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশকে পরিবর্তন করে দিয়েছেন। শেখ হাসিনা মানেই দেশের উন্নয়ন।

কুষ্টিয়া সার্কেল (সওজ) সড়কের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক প্রমুখ। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, গাংনী পৌর মেয়র আহমেদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, সড়ক ও জনপদ বিভাগ মেহেরপুরের নির্বাহী প্রকৌশলী মনজুরুল করিম, উপ-বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল সামাদ বাবলু বিশ্বাস, আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্ন, আমদাহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহ জামান,বারাদী ইউপি চেয়ারম্যান মোমিনুল ইসলাম, কুতুপুর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা, শ্যামপুর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, সাহারবাটি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, ধানখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জক, মেহেরপুর জেলা যুবলীগে যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রকল্পে প্রায় ৬৪৩ কোটি টাকার ব্যয়ে ৫৪ কিলোমিটার প্রস্থকরন করা হবে। এর মধ্যে প্রায় ৯ কিলোমিটার ৪ লেন সড়কের প্রস্থকরন করা হবে। এই প্রকল্পের কাজ শেষ হবে ২০২৪ সালের অক্টোবর মাসে।