সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর শহরে অভিযান চালিয়ে ৮ মাদকসেবীকে আটক করেছে সদর থানা পুলিশ। আটককৃত মাদকসেবীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সোমবার (৮ মে) মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, শহরের ক্যাশবপাড়া এলাকার আহার আলীর ছেলে জনি হোসেন (২৬), আব্দুল মতিনের ছেলে শাকিল হোসেন (১৯), বেড়পাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে রনি বিশ^াস (৩৬) ঘোষপাড়ার কুতুব উদ্দিনের ছেলে রেজাউল ইসলাম (২৪), নতুনপাড়া এলাকার মোমিন সর্দারের ছেলে আবু বক্কর ওরফে ইলু (২৯), জয়নাল হোসেনের ছেলে লিটন (৩৬), সদর উপজেলার গোভীপুর গ্রামের ইন্নাল বিশ্বাসের ছেলে লাল মিয়া (৫০), ফতেপুর গ্রামের পাচু মিয়ার ছেলে শহিদুল ইসলাম (৪৮)।
সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসকল মাদকসেবীদের আটক করা হয়েছে। আটককৃত মাদকসেবীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।







