মেহেরপুরে মাদক পুড়িয়ে ধ্বংস
মেহেরপুর

মেহেরপুরে মাদক পুড়িয়ে ধ্বংস

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর জেলায় বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে উদ্ধার হওয়া মাদকদ্রব্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকালের দিকে মেহেরপুর হাজত খানার সামনে ফেন্সিডিল সহ অন্যান্য মাদকদ্রব্য পুড়িয়ে ধ্বংস করা হয়। জানা গেছে বিভিন্ন সময় মেহেরপুর জেলার বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় দায়ের করে মামলা নিষ্পত্তি হওয়ার পর ওই সমস্ত মাদকদ্রব্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।