রাজনৈতিক ফায়দা লুটতে ইসলামকে রাজনীতিতে নামিয়েছে-জনপ্রশাসন প্রতিমন্ত্রী
টপ নিউজ মেহেরপুর

রাজনৈতিক ফায়দা লুটতে ইসলামকে রাজনীতিতে নামিয়েছে-জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরে এক ইমাম সমাবেশে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন-ইসলামিক পোশাক পড়ে ইসলামের কথা বলে একশ্রেণীর মানুষ রাজনৈতিক ফায়দা লুটতে ইসলামকে রাজনীতিতে নামিয়েছে। মূলত: এরাই ইসলামের প্রতি মুসলমানের ভক্তি বিশ্বাস মর্যাদাকে নষ্ট করছে।

বিশ্বের কোন মুসলিম কান্ট্রিতে রাজনৈতিক ফায়দা লুটতে ইসলামিক দল গঠন হয়নি। যা বাংলাদেশে রয়েছে। ইসলাম রাজনীতির কথা বলে না। ইসলাম শান্তির কথা বলে। তাই আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আল্লাহতায়ালার নির্দেশে মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠার জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন। ইসলামকে ভাঙ্গিয়ে এদেশের মানুষকে বারবার প্রতারিত করা হয়েছে। এই প্রতারণা বন্ধে ইমাম সমাজে আরও বেশি অগ্রনী ভূমিকা রাখতে হবে।   

মেহেরপুর পৌর ইমাম পরিষদের উদ্যোগে সামাজিক সম্প্রীতি ও আদর্শ সমাজ গঠনে ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ জুলাই) দুপুরের দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর পৌর ইমাম পরিষদের সভাপতি মাওঃ হাসানুজ্জামানের সভাপতি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কাদির মিয়া,ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মনির। বক্তব্য রাখেন মাওলানা সাব্বির হোসেন। আলোচনা সভায় মেহেরপুরের বিভিন্ন মসজিদের ইমামগণ অংশগ্রহণ করেন।