সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরে ইজিবাইক (অটো) চোর সন্দেহে ফরিদ হোসেন নামের এক যুবক কে আটক করেছে ভুক্তভোগী অটোচালক ও স্থানীয়রা। আটকের পর ঐ চোরকে মেহেরপুর সদর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।সোমবার (৯ জানুয়ারি) সকালে শহরের কলেজ মোড় এলাকায় এক অটোচালক এর সাথে অটো ভাড়া করা নিয়ে কথা বলার সময় অপর ভুক্তভোগী অটোচালক তাকে শনাক্ত করে আটক করে।
আটক ফরিদ হোসেন চুয়াডাঙ্গা জেলার জয়রামপুর সাহ পাড়ার তোফাজ্জেল হোসেনের ছেলে। ভুক্তভোগী অটো জানায়, এটায় ফরিদের কৌশল। সে অটো ভাড়া করার কথা বলে চালককে বিভিন্ন সময় অপরিচিত নির্দিষ্ট স্থানে নিয়ে কৌশলে অটো চুরি করে নিয়ে যায়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ফরিদ নামের ঐ যুবক এই চোরাকারবারির সাথে দির্ঘদিন ধরে জড়িত। বিভিন্ন থানায় তার নামে একাধিক মামলাও রয়েছে। বিষয়টি ভালোভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।







