মেহেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মেহেরপুর

মেহেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইন-শৃঙ্খলা কমিটির কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ নভেম্বর) সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার রাফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিউজা-উল জান্নাহ, সিনিয়র সহকারী কমিশনার রনি খাতুন, মুজিবনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস, গাংনী পৌর মেয়র আহমেদ আলী, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী খানম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ রায়,পিপি পল্লব ভট্টাচার্য প্রমুখ।