সবার সংবাদ ডেস্ক:
পবিত্র আল কোরআন ও হযরত মোহাম্মদ (সা:) কে কটূক্তি করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গাংনী আমিরুল ইসলাম ফাউন্ডেশন মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মাওলানা মুহাম্মদ আব্দুল কাদের, গাংনী দারুস সালাম জামে মসজিদের ঈমাম রুহুল আমীন, গাংনী বাজার কমিটির সভাপতি ও আমিরুল ইসলাম ফাউন্ডেশনের কর্ণধর সালাউদ্দীন শাওনসহ অন্যান্য মুসল্লিরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৭ সাল থেকে ব্লগার আসাদ নূর নামের একটি ব্লগ পেজ থেকে মুসলিম ও হযরত মুহাম্মদ (স:) সম্পর্কে কটুক্তি ও অশালীন মন্তব্য প্রকাশ করে আসছে। যা সারা পৃথিবীর মুসলিম সম্প্রদায়ের উপর চরম আঘাত হেনেছে। গত কয়েকদিন আগেও আসাদ নূরের ব্লগ পেজ থেকে হযরত মুহাম্মদ (স:) সম্পর্কে কটুক্তি করে একটি ভিডিও আপলোড করেছে। শুধু আসাদ নূরের পেজে নয়, আব্দুল্লাহ আল মাসুদ নামের একটি ব্লগ পেজ থেকে মহান আল্লাহ তায়ালা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সম্পর্কে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে অশালীন অযৌক্তিক ভিডিও বক্তব্য প্রকাশ করেছে।
এ সকল বক্তব্য এবং হযরত মুহাম্মদ (স:) এবং মহান আল্লাহ তায়ালার সম্পর্কে যে কটুক্তি করেছে তা নেহায়েত বানোয়াট ভিত্তিহীন। মুসলমানদের খেপিয়ে তোলার জন্যই এই দুই ব্লগে বক্তব্য প্রকাশ করেছ। ওই দুই ব্লগারকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।







