মেহেরপুরে বায়তুন ফুরকান ইসলামিয়া মাদ্রাসার উদ্বোধন
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে বায়তুন ফুরকান ইসলামিয়া মাদ্রাসার উদ্বোধন

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরে বায়তুন ফুরকান ইসলামিয়া মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ মার্চ) সকালে বায়তুন ফুরকান ইসলামিয়া মাদ্রাসার সভাপতি এস এম হাবিবুর রহমানের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদ্রাসার উদ্বোধন করেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।

বায়তুন ফুরকান ইসলামিয়া মাদ্রাসার পরিচালক হাজী এস.এম সাইদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জামিয়া ইসলামিয়ার পরিচালক মাওঃ মুফতি মোঃ হাফিজুর রহমান, বায়তুন ফুরকান ইসলামিয়া মাদ্রাসার উপদেষ্টা কোরায়শী খোরশেদ আলম প্রমুখ।