সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর সদর উপজেলার বারাদিতে সাড়ে ৫ গ্রাম হেরোইনসহ রেনু খাতুন নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে বারাদি ক্যাম্প পুলিশের একটি দল। সোমবার (৩১ জুলাই) সকাল ৮ টার সময় বারাদী বাজারে গোপন সংবাদে পুলিশ অভিযান চালিয়ে রেনুকে আটক করেন। পরে তার শরীরের গোপন অঙ্গের ভিতর থেকে হেরোইন উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ী রেনু খাতুন মেহেরপুর স্টেডিয়াম পাড়ার সাহারুল ইসলাম ওরফে মাইকেলের স্ত্রী।
বারাদী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মফিজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বারাদী বাজারে অভিযান চালিয়ে রেনুকে আটক করা হয়। পর তার যৌনাঙ্গের ভিতর থেকে হেরোইন জব্দ করা হয়। তিনি বলেন, রেনুর বিরুদ্ধে হেরোইন, ফেনসিডিল ও গাঁজা বিক্রির অভিযোগে আদালতে ৬টি মামলা চলমান রয়েছে।
হেরোইন উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে। যার মামলা নং ৪৯, তারিখ ৩১/০৭/২৩ ইং। আটককৃত আসামি রেনু খাতুনকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।







