সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের গাংনী উপজেলা যুবদলের সাধারণ জাহিদুল ইসলামকে নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জাহিদুল গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের মছের উদ্দীন সর্দারের ছেলে। বামন্দী পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই ইসরাফিল সঙ্গীয় ফোর্সসহ শনিবার দিবাগত রাতে বামন্দী বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি আব্দুর রাজ্জাক, জানান সরকার বিরোধী নাশকতার পরিকল্পনা মামলায় জাহিদকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত জাহিদকে রবিবার (৭ মে) সকালে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।







