মেহেরপুরে ছাগলে সিম গাছ খাওয়া ঘটনায় আদালতে শ্লীলতাহানীর মামলা
আইন-আদালত মেহেরপুর

মেহেরপুরে ছাগলে সিম গাছ খাওয়া ঘটনায় আদালতে শ্লীলতাহানীর মামলা

সবার সংবাদ ডেস্ক:

ছাগলে সিম গাছ খাওয়াকে কেন্দ্র করে হোসনে আরা  নামে এক নারী তার ভাগ্নে জামাইয়ের বিরুদ্ধে শ্লীলতাহানীর মামলা করেছে। মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে এই মামলা করা হয়। হোসনে আরা মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইসলাম নগর গ্রামের মো: রহিম উদ্দীনের  স্ত্রী। অভিযুক্ত ইসমাইল হোসেন একই গ্রামের আ: কুদ্দুসের ছেলে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালত মামলাটি আমলে নিয়ে মেহেরপুর সদর থানা পুলিশকে  তদন্তের নির্দেশ দিয়েছে।

স্থানীয় গ্রামবাসী জানান, গত শুক্রবার বিকালে হোসনে আরা বাড়ির শিম গাছের পাতা খেয়ে ফেলে তারই  ভাগ্নে নুর জাহানের ছাগলে। এনিয়ে নুর জাহানের সাথে মামির বাকবিতান্ডা ও হাতাহাতি হয়। শনিবারে গ্রামের মেম্বার সহ স্থানীয়রা মিমাংসার জন্য উভয় পক্ষকে ডাকে। নুর জাহানের পরিবার সলিশে আসলেও তার মামি ঐ মিমাংসা বৈঠকে আসেননি। পরের দিন রবিবারে মামি হোসনে আরা বাদি হয়ে নুর জাহানের স্বামী ইসমাইলের নামে মেহেরপুর আদালতে শ্লীলতাহানীর মামলা দায়ের করে। এমন ছোট বিষয় নিয়ে এমন ঘটনা গ্রামের জন্যও লজ্জাজনক।

ইসমাইলের স্ত্রী নুরজাহান বলেন সিম গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে আমার সাথে আমার মামির হাতাহাতি হয়। কিন্তু আমার স্বামীর নামে এমন একটি মিথ্যা মামলা করেছে আমরা লজ্জায় বাইরে মুখ দেখাতে পারছিনা। এবিষয়ে হোসেনে আরা কোন কথা বলতে রাজি না হলেও তার মেয়ে বলেন আপাদের ছাগল আমাদের বাড়িতে ঢুকে সিম গাছের পাতা খেয়ে ছিলো। এই নিয়ে উত্তেজনা।

মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আদালত থেকে তদন্তের নির্দেশ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে।