মেহেরপুরে বিএনপি'র সমাবেশ
মেহেরপুর

মেহেরপুরে বিএনপি'র সমাবেশ

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরে ১০ দফা দাবি ও বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সদর উপজেলা ও পৌর বিএনপি।  সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে জেলা বিএনপির কার্যলয় প্রাঙ্গণে পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আবু ওবায়দুল্লাহ সেন্টু, জেলা যুবদলের সভাপতি জাহিদুর রহমান। সমাবেশে জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।