সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় কাজী রফিকুল ইসলাম(৮০) নামের সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত সৈনিক গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত আটটায় মেহেরপুর শহরের হোটেল বাজার জামে মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
কাজী রফিকুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের মৃত কাজী সিরাজুল ইসলামের ছেলে তিনি বর্তমানে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় বসবাস করেন।
এলাকাবাসী জানায় কাজী রফিকুল ইসলাম এশার নামাজ আদায় করে বাসায় ফেরার উদ্দেশ্যে রাস্তা পার হচ্ছিল এই সময় বাসস্ট্যান্ডের দিক থেকে আসা কাঠ ভর্তি একটি আলগামন তাকে সজোরে ধাক্কা মারে। এতে তিনি গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শহ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।







