মেহেরপুরে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
মেহেরপুর শিক্ষা

মেহেরপুরে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

সবার সংবাদ ডেস্ক:

“বিদ্যুৎ ও পানির অপচয় রোধ” এই প্রতিপাদ্য মেহেরপুরে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলা জেলা প্রশাসনের আয়োজনে ও তথ্য ও প্রযুক্তি যাদুঘরের তত্ত¡াবধানে মেহেরপুর সদর উপজেলা হল রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্ধোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম। এসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অঙ্গীকার ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি উন্নত বাংলাদেশ। আমরা ঠিক সেই পথেই এগিয়ে চলেছি। মাননীয় প্রধানমন্ত্রী প্রথমেই একটি ঘোষণা দিয়েছিলেন ডিজিটাল বাংলাদেশের। আমরা সেই পথেই চলে এসেছি।

মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওবায়দুল্লাহের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ আবুল হাসেম, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লতিফুন নেছা লতা। মেলায় ক্ষুদে বিজ্ঞানীরা প্রপার ইউজ অফ রেইন ওয়াটার,হাইব্রিড গ্রিড সোলার পাওয়ার সিস্টেম, পচনশীল ও অপচনশীল পদার্থের ব্যবহারসহ বিভিন্ন উদ্ভাবনী প্রদর্শণ করে। এসময় অতিথিরা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন উদ্ভাবনের ভূয়সী প্রশসংসা করেন।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় মেহেরপুর সরকারী উচ্চ বালক বিদ্যালয়, মেহেরপুর সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়, জিনিয়াস ল্যাবরোটরী স্কুল এন্ড কলেজ, ফ্রেন্ডস ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ, কবি নজরুল শিক্ষা মঞ্জিল, মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজসহ ১০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।