মেহেরপুর জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান
টপ নিউজ মেহেরপুর

মেহেরপুর জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও নৈতিক চরিত্র গঠনে উদ্বুদ্ধকরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মেহেরপুর জেলা প্রশাসন ও ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ শামীম হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (ভার্চুয়াল) মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি।

ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এ জে এম সিরাজুম মুনীরের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল কাদির মিয়া, জেলা শিক্ষা অফিসার মোঃ আব্বাস উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ করিম। অনুষ্ঠানে জিপিএ-৫ পাওয়া কৃতি ছাত্রছাত্রীদের মাঝে একটি বই, একটি কলম ও একটি পানি খাওয়ার মগ উপহার দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দরা উপস্থিত ছিলেন ।