কুষ্টিয়া জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
সারাদেশ

কুষ্টিয়া জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফ-উজ্জামান।

তিনি বলেন, সন্ত্রাসী, অপরাধীরা কোন দলের নয়।জেলাবাসীর জান-মাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে গোটা জেলার আইনশৃঙ্খলা রক্ষা করা সম্ভব নয়। এজন্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, যেখানেই বিশৃংখলা সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। আইনশৃংখলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান তিনি।

এছাড়াও সাংবাদিক  রুবেল হত্যা, মিরপুরসহ কুষ্টিয়া জেলাজুড়ে চোরের উপদ্রুপ, শহরের ওলি গলিতে মদ বিক্রি, নদী পথে মাদক পাচার, চিনিসহ দ্রব্যমুল্যের উর্ধ্বগতিসহ জেলার সার্বিক আইন শৃংখলা বিষয়ে বিস্তর আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি্জ’র সভাপতি হাজী রবিউল ইসলাম, সদর থানা আওয়ামী লীগের সভাপতি জিপি এ্যাড. আক্তারুজ্জামান মাসুম, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কােদর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস, বড়বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোকররম হোসেন মোয়াজ্জেম, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মুরাদ হোসেন প্রমুখ।