নিজস্ব প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ এলাকা থেকে মোসাঃ রত্না বেগম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র্যাব-৬ ক্যাম্পের একটি দল। রবিবার বিকেল সাড়ে ৫টার সময় ঝিনাইদহ কালীগঞ্জ থানার বারোবাজার বাজার এলাকা থেকে ১০ বোতল ফেন্সিডিল ও ১ কেজি গাঁজাসহ রত্না বেগমকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতার রত্না বেগম বারোবাজার (মহিষাহাটি) এলাকার মোঃ কেরামত মন্ডলের মেয়ে। র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার বারো-বাজারস্থ এলাকায় কতিপয় ব্যক্তি নেশা জাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বারো-বাজারস্থ এলাকায় অভিযান পরিচালনা করে মোসাঃ রতœা বেগম গ্রেফতার করে।
এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতার রত্না বেগমের নিজ হেফাজত হতে অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ০১ কেজি গাঁজা ও ১০ বোতল ফেন্সিডিলসহ উদ্ধার করা হয়। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।







