নিজস্ব প্রতিনিধি:
ঝিনাইদহে ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামী মোঃ সৌরভ (২৬) কে গ্রেফতার করেছে র্যাব-৬। সোমবার ঝিনাইদহ সদর থানার সুরাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সৌরভকে গ্রেফতার করা হয়। র্যাব সূত্রে জানা গেছে, সৌরভ গত প্রায় ২ বছর যাবত সাবিনাকে (ছদ্দ নাম) বিভিন্ন প্রকার কু-প্রস্তাব দিয়ে উক্তাক্ত করত।
গত ০৭ মার্চ রাতে আসামী কৌশলে সাবিনার বাবার বসতঘরে প্রবেশ করে সাবিনার শিশু সন্তানকে হত্যার হুমকি দিয়ে জিম্মি করে সাবিনার ইচ্ছার বিরুদ্ধে জেরপূর্বক ধর্ষণ করে এবং মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে। পরে সৌরভ সাবিনার আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার ভয় দেখিয়ে পূণরায় সাবিনাকে ধর্ষণ করার প্রস্তাব দেয়। সৌরভের প্রস্তাবে রাজি না হওয়ায় ভিডিও সাবিনার স্বামীসহ আত্মীয়দের নিকট পাঠিয়ে দেয়।
পরবর্তীতে সাবিনা বাদী হয়ে সৌরভের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করে। ঘটনাটি জানতে পেরে র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং ধর্ষণকারীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় সোমবার র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, উক্ত মামলার প্রধান পলাতক আসামী সৌরভ ঝিনাইদহ সদর থানা এলাকায় আত্মগোপন করে আছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঝিনাইদহ সদর থানার সুরাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সৌরভকে গ্রফতার করে। সৌরভ প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। সৌরভকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।







