গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীকে জরিমানা
আইন-আদালত মেহেরপুর

গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীকে জরিমানা

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই জন চাউল ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।  সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে গাংনী উপজেলা শহরের চাউল ব্যবসায়ি লাভলু হোসেনেকে ২ হাজার টাকা জরিমানা ও কাবরান আলীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পলিথিনের বস্তায় করে চাউল বিক্রির অপরাধে তাদের জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারি কমিশন (ভূমি) নাদির হোসেন শামীম।