ঝিনাইদহে র‌্যাবের অভিযান; দুই প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান
সারাদেশ আইন-আদালত

ঝিনাইদহে র‌্যাবের অভিযান; দুই প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান

নিজস্ব প্রতিনিধি:

ভেজাল দ্রব্য দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদনের করার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে র‌্যাব। সোমবার ঝিনাইদহ সদর থানার পুরাতন হাটখোলা বাজার এলাকায় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার সদর থানা এলাকায় কতিপয় অসাধু ব্যবসায়ী অবৈধ প্রক্রিয়ায় নোংরা, পঁচা বাশি খাবারপণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র‌্যাব-৬ এর একটি দল জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে আভিযানিক দলটি ঝিনাইদহ সদর থানার পুরাতন হাটখোলা বাজার এলাকায় কুমারখালী দধি এন্ড মিষ্টান্ন ভান্ডার ও  কালীগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় হোটেল ধানসিড়ি এন্ড চাইনিজ রেস্টুরেন্ট মিষ্টান্ন ভান্ডার ও ফাস্টফুডে অভিযান পরিচালনা করে।

এসময় কুমারখালী দধি এন্ড মিষ্টান্ন ভান্ডারকে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও বাজারজাত করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটির মালিক শ্যাম চাঁদ ঘোষকে ৫ হাজার টাকা ধানসিড়ি এন্ড চাইনিজ রেস্টুরেন্ট মিষ্টান্ন ভান্ডার ও ফাস্টফুড এর প্রতিষ্ঠানের মালিক আমিন কাজীকে একই অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।