সবার সংবাদ ডেস্ক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্য দিবস, ঐতিহাসিক ৭ই মার্চ দিবস ও স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে গাংনীতে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ হল রুমে এ সভার আয়োজন করা হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার রনী খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলার চেয়ারম্যান এম এ খালেক।
এসময় সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুনতাজ মাস্টার, শিক্ষা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজ উদ্দিন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, গাংনী পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, গাংনী উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা হোমিওপ্যাথিক চিকিৎসক কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আল আমীনসহ রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।






