গাংনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত-৩
মেহেরপুর দুর্ঘটনা

গাংনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত-৩

সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের গাংনীতে গরু রোঝাই ট্রলি উল্টে মোতাহার হোসেন (৬০) নামের একজন নিহত ও তিনজন আহত হয়েছে। গতকাল সেমবার বিকালে গাংনী উপজেলার সিন্দুরকোটা বাজারের নিকট এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোতাহার হোসেন ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু বাজার পাড়ার শাহাদত হোসেনের ছেলে। আহতরা হলেন, একই এলাকার আব্দুর রহিমের ছেলে সোহরাব হোসেন (৫০) গাংনী উপজেলার নিত্যনন্দরপুর গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে মনোয়ার হোসেন, আফসার আলীর ছেলে আতিয়ার রহমান (৫৫)। আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বামন্দী ফায়ার সার্ভিসের টিম লিডার ইছাহাক আলী জানান, স্থানীয়দের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে সিন্দুরকোটা বাজার এলাকা থেকে আহত তিনজনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত মোতাহার আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, বিষয়টি জানতে পেওে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।