সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের গাংনীতে শিশু বলাৎকারে ঘটনায় মুরগী ব্যবসায়ী মুরছালিনের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ জুলাই) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো, গাংনী শহরের মাঠপাড়ার বিশারত আলীর ছেলে আখের আলী ও শফিকুল ইসলামের ছেলে শিশু রাহুল।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, শিশু বলাৎকারের ঘটনায় তার দুই সহযোগীকে এসআই জহির রায়হান সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করেন। এছাড়া মুরছালিনকে গ্রেপ্তারের করতে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্যঃ গত ৫ জুলাই গাংনী উপজেলা শহরের মাঠপাড়ার মুরগী ব্যবসায়ী মুরছালিন একই পাড়ার এক শিশুকে পাখি শিকারের নামে ডেকে নিয়ে একটি কলা ক্ষেতের মধ্যে ধর্ষণ করে। এই ধর্ষণের ভিডিও ও ছবি বিভিন্ন লোকের মোবাইল ফোনে ছড়িয়ে পড়ে। পরে শুক্রবার (১৪ জুলাই) দুপুরের দিকে ওই ধর্ষিতা শিশুটির মা বাদী হয়ে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই অভিযান শুরু করে গাংনী থানা পুলিশ।







