গাংনীতে পেঁয়াজ চাষীদের মাঝে সার ও বীজ বিতরণ
অন্যান্য মেহেরপুর

গাংনীতে পেঁয়াজ চাষীদের মাঝে সার ও বীজ বিতরণ

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনীতে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনার অংশ হিসেবে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বাঁশ বিতরণ করেছেন কৃষি স¤প্রসারণ অধিদপ্তর। বুধবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক।

উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে ও কৃষি স¤প্রসারণ কর্মকর্তা আব্দুর রউফের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার এমরান হোসেন। অনুষ্ঠানে মোট ১২০ জন পেঁয়াজ চাষির প্রত্যেককে উন্নত মানের এক কেজি  বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি, পলিথিন, বালাই নাশক ও সুতুলি প্রদান করা হয়। এ ছাড়াও পেঁয়াজ চাষিদেরকে জনপ্রতি দু’হাজার টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করা হবে বলে জানান কৃষি বিভাগ।