মেহেরপুরে স্বপ্ন ছুঁই শিশু পার্কের উদ্বোধন
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে স্বপ্ন ছুঁই শিশু পার্কের উদ্বোধন

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় স্বপ্ন ছুঁই নামের একটি শিশু পার্কের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ মার্চ) বিকেলে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্কের উদ্বোধন করেন।

এসময় জেলা প্রশাসক শামীম হাসান, পুলিশ সুপার মোঃ এসএম নাজমুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার কাজী নজীব হাসান, সদর থানা ওসি শেখ কনি মিয়া, ৭নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজীব, ৮নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মঞ্জুরুল কবির রিপনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা প্রাণিসম্পদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।