গাংনীতে নিজ ঘরের আগুন নেভাতে গিয়ে গৃহকর্তা আহত
মেহেরপুর দুর্ঘটনা

গাংনীতে নিজ ঘরের আগুন নেভাতে গিয়ে গৃহকর্তা আহত

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের হেমায়েতপুর গ্রামে নিজ ঘরের আগুন নেভাতে গিয়ে হাসান আলী (৩০) নামের এক গৃহকর্তা আহত হয়েছেন। আহত হাসান গজারিয়া হেমায়েতপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। সোমবার (৮ মে) বিকেল ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেলের দিকে রান্না ঘরের চূলা থেকে হাসান আলীর বসতঘরে আগুন লাগে। এসময় তিনি আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মারাত্বক ভাবে আহত হন। খবর পেয়ে স্থানীয় বামন্দী ফায়ার স্টেশনের একটিদল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়। তবে তার আগেই ঘরের গুরুত্বপূর্ণ মালামাল পুড়ে যায়। এদিকে ফায়ার স্টেশনের সদস্যরা আহত হাসানকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।