গাংনীতে জমি জায়গার সংক্রান্ত জেরে পিটিয়ে আহত
অন্যান্য মেহেরপুর

গাংনীতে জমি জায়গার সংক্রান্ত জেরে পিটিয়ে আহত

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনীতে জমি জায়গা সংক্রান্ত জেরে স্বামী-স্ত্রীকে পিটিয়ে আহতের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলো, উপজেলা জালশোকা গ্রামের মোসলেম উদ্দিন এর ছেলে মহাসেন (৫০) তার স্ত্রী ফুলবাসি খাতুন (৪০)।

মহাসেনের স্ত্রী ফুলবাসি খাতুন জানান, দীর্ঘদিন ধরে একই এলাকার কফিল উদ্দিনের ছেলে আহাম্মদের সাথে জমি জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। রাতের আঁধারে আহাম্মদ, রওশাদ আলীর ছেলে আলহামদুলিল্লাহ, অবেদ আলীর ছেলে আশা, হায়াত আলীর ছেলে জিনা, মৃত শরিফ উদ্দিন ছেলে আনারসহ তার লোকজন নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। বাধা দিতে আসলেও আমাকে পিটিয়ে আহত করে। স্থানীয়রা আমাদের দুজনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বিষয়টি শুনেছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।