সবার সংবাদ প্রতিবেদক:
মেহেরপুরের গাংনীতে প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতা ও ব্যাবের সাবেক কথিত র্সোস মুকুলকে গুলি করে হত্যার চেষ্টায় এলাকায় চাঞ্চল্যও সৃষ্টি হয়েছে| সোমবার (২০ এপ্রিল) ভোরে সাহারবাটি গ্রামের কাশেমের মোড় এলাকায় এ ঘটনা ঘটে| আহত মুকুল হোসেন সাহারবাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাহারবাটি গ্রামের নেক মোহাম্মদের ছেলে|
স্থানীয়রা জানায়, সাহারবাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুকুল হোসেন প্রতিদিন ভোরে হাঁটতে বের হয়| আজও হাটতে বের হলে সাহারবাটি গ্রামের কাশেমের মোড়ে এলাকায় পৌঁছুলে ওৎ পেতে থাকা র্দুবৃত্তরা তাকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে| গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে|প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তার কিংবা পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে|
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ড. ওমর ফারুক জনান, রক্তাক্ত অবস্থায় মুকুল হোসেনকে হাসপাতালে নিয়ে আসে| তার শরীরে বুলেটের চিহ্ন রয়েছে| উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে|
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসান অপু জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে| হামলার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি| কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে|







