সবার সংবাদ ডেস্ক:
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে মাংস বিক্রির অপরাধে মেহেরপুরে দুই ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (১১ ডিসেম্বর) সকালে গাংনী উপজেলার কাথুলী মোড় ও বড় বাজারে অভিযান চালিয়ে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম।
অভিযানের গাংনী পৌর এলাকার কাথুলী মোড় বাজারে শিশিরপাড়া গ্রামের সিদ্দিক আলীর ছেলে আলমগীর হোসেনকে এবং গাংনী বড় বাজার এলাকায় উত্তর পাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে জাহাঙ্গীর হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৮ ধারা ভঙ্গের অপরাধে পাঁচ হাজার টাকা অর্থ দন্ডে দন্ডিত করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম।







