সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের গাংনীতে পৃথক পৃথক অভিযান চালিয়ে জিআর মামলায় দুইজন এবং নিয়মিত মামলার এক জন আসামীসহ ৩ জনকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ। বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, চৌগাছা গ্রামের শ্রী প্রশান্ত কুমার দাসের ছেলে শ্রী বিধান কুমার দাস,আকুবপুর গ্রামের মোঃ বাবর আলীর ছেলে মোঃ দাউদ হোসেন এবং নিয়মিত মামলার খাসমহল গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ সালাউদ্দিন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক জানান, উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে জিআর মামলায় দুইজন এবং নিয়মিত মামলায় এক জন আসামীসহ তিন জনকে আসাসীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।







