গাংনীতে বিজয় দিবস উদযাপন উপলক্ষে আওয়ামী লীগের প্রস্তুতি সভা
মেহেরপুর

গাংনীতে বিজয় দিবস উদযাপন উপলক্ষে আওয়ামী লীগের প্রস্তুতি সভা

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনীতে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন  উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) বেলা ১১ টার সময় গাংনী উপজেলা অডিটোরিয়ামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মখলেছুর রহমান মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। 

সভায় উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবুসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।