সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের গাংনীর ভাপটাড়া নওয়াপাড়া (বিএন) কলেজের নব নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন মেহেরপুর-গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ৮০ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে নির্মিত একাডেমিক ভবনটির উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী শেষে কলেজ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাক আহম্মেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পর্ষদের সভাপতি ও সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক, সাহারবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি তৌহিদ মুর্শেদ অতুল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাংনী পৌর যুব লীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, শিক্ষা প্রকৌশলী আতিকুর রহমান, কাথুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন,সাহারবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকরাম আলী। এসময় বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দরা উপস্থিত ছিলেন।







