গাংনীতে আওয়ামী লীগের বিক্ষােভ মিছিল
মেহেরপুর

গাংনীতে আওয়ামী লীগের বিক্ষােভ মিছিল

সবার সংবাদ ডেস্ক:

সারাদেশে সমাবেশ ও মিছিলের নামে বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে অভিযোগ তুলে মেহেরপুরের গাংনীতে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী বিক্ষােভ মিছিল করেছে। শনিবার (১০ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে গাংনী উপজেলা শহরে বিক্ষােভ মিছিল করা হয়। মিছিলে নের্তৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক।

এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গােলাম মােস্তফা,উপজেলা কৃষকলীগের সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক,গাংনী সরকারী ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা।

এছাড়াও মিছিলে অংশগ্রহণ করেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। পরে গাংনী বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত আলােচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি সারাদেশে সভা-সমাবেশের মাধ্যমে দেশকে পাকিস্তানী রাস্ট্রে পরিণত করার যে পায়তারা করছে। তাদের সে ষড়যন্ত্রণকে রুখে দেয়া হবে। আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক প্রমুখ।