সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের গাংনীতে অগ্নিকান্ডে আতিয়ার রহমান নামের একদিন দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। আতিয়ার রহমান মটমুড়া ইউনিয়ানের চর গোয়াল গ্রামের পাইকপাড়ার সামসুদ্দিন ওরফে সামুর ছেলে।
এ অগ্নিকান্ডে আতিয়ারের ঘরের আসবাবপত্র, নগদ টাকা, গোয়াল ঘর, রান্না ঘরসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত আতিয়ার রহমান জানান, মঙ্গলবার রাত আটটার দিকে গোয়াল ঘরে মশার কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তে তা বসত ভিটার অন্যান্য ঘরে ছড়িয়ে পরে।
খবর পেয়ে বামন্দী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন তিনি।
এ ব্যাপারে জেলা প্রশাসন ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন আতিয়ার রহমান।







