ফতুল্লায় জুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড দুই ঘন্টা পর নিন্ত্রনে
সারাদেশ

ফতুল্লায় জুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড দুই ঘন্টা পর নিন্ত্রনে



নিজস্ব প্রতিবেদক 
ফতুল্লায় সস্তাপুরে জুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
বৃহস্পতিবার(২৪ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে ফতুল্লার দক্ষিন সস্তাপুর এলাকায় লিংক রোড সংলগ্ন সাত ব্যাক্তির  মালিকানাধীন জুটের গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সাড়ে ৫টায় লাগা আগুন সাড়ে ৭টার দিকে নিয়ন্ত্রনে আনা হয়। এ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী জুট ব্যবসায়ীদের।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রহস্থ দুলু মিয়া জানান, হঠাৎ গোডাউন থেকে আগুনের লেলিহান শিখা উপড়ে উঠে ছড়িয়ে যায়। এতে মুহুর্তের মধ্যে সব পুড়ে ছাই হয়ে গেছে। আমরা সাত জন এ গোডাউনে গার্মেন্টের জুট রেখে ব্যবসা করি। আমাদের সকলের মিলে প্রায় কয়েক কোটি টাকার জুট ছিলো। এখন গোডাউনের পোড়া টিন ছাড়া কিছুই নেই।
এদিকে অগ্নিকান্ডের ঘটনায় লিংক রোডের উভয় সড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ ছিলো। এতে যানবাহনের দীর্ঘ জট লেগে যায়। ফলে দুরপাল্লার