বিভাগীয় সভা সফল করতে মেহেরপুর বিএনপির লিফলেট বিতরণ
অন্যান্য মেহেরপুর

বিভাগীয় সভা সফল করতে মেহেরপুর বিএনপির লিফলেট বিতরণ

সবার সংবাদ ডেস্ক:

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, জ্বালানী তৈল ও গ্যাসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ানোর প্রতিবাদ সহ নিরপেক্ষ তত্ত্বাবধায় সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনের দাবীতে ৪ ফেব্রæয়ারি খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্টিত হবে। এই সমাবেশ সফল করার লক্ষ্যে ও বিএনপি ঘোষিত যুগপৎ আন্দোলনে ১০ দাবি বাস্তবায়নে মেহেরপুর বিএনপি মাঠে নেমেছে।

তারই অংশ হিসেবে হাটে, বাজারে, পথে প্রান্তরে মানুষের কাছে পৌঁছে লিফলেট বিতরণ শুরু করেছেন  মেহেরপুর জেলা বিএনপি'র সভাপতি সাবেক সাংসদ মাসুদ অরুন এবং সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। এ সময় পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, গাংনী বিএনপি নেতা জুলফিকার আলী ভুট্টো, আসাদুজ্জামান বাবলু, আব্দুল আওয়াল সহ বিএনপি ও এর অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপির লিফলেট বিতরণে মানুষ সাড়া দিলে এই কর্মসূচী মিছিলে, পথসভায় রূপ নেয়।

বিএনপি নেতা মাসুদ অরুণ বলেন বিএনপির প্রতিটি কর্মসূচীতে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমান করে বর্তমান অবৈধ সরকারের প্রতি মানুষের সব আস্থা বিশ্বাস নির্ভরতা সমর্থন এখন শুন্যের কোঠায় পৌঁছেছে।