আবেদনের ২০ দিনেই বাড়িতে পৌঁছে যাবে ড্রাইভিং লাইসেন্স-সচিব
টপ নিউজ মেহেরপুর

আবেদনের ২০ দিনেই বাড়িতে পৌঁছে যাবে ড্রাইভিং লাইসেন্স-সচিব

সবার সংবাদ ডেস্ক:

আবেদন করার মাত্র ২০ দিনের মধ্যে মিলবে ড্রাইভিং লাইসেন্স সহ অন্যান্য সূযোগ, যেতে হবে না বি.আর.টি.এ অফিসে বলেছেন সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এ.বি.এম. আমিন উল্লাহ নুরী। শনিবার (১৩ মে) দুপুর ৩টার দিকে মেহেরপুর মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, বি,আর.টি,এ অফিসে এখন থেকে কোন দালালের জায়গা নেয়। ড্রাইভিং লাইসেন্স সহ অন্যান্য সুবিধার জন্য আবেদন করার পরই বাড়িতেই পৌঁছে যাবে লাইসেন্স। এক একটি মুঠোফোন, কম্পিউটার, ল্যাপট, ফোন-ফ্যাক্সের দোকান এখন বি.আর.টি.এ অফিস। অনলাইনে আবেদন করার পরই মুঠোফোনে ক্ষুদে বার্তার মাধ্যমে জানানো হবে পরিক্ষার সময়, পরে আবারও  ক্ষুদে বার্তার মধ্য দিয়ে জানানো হবে লাইসেন্স প্রদানের সময়। অফিসের কোন কর্মকর্তা-কর্মচারী অনিয়ম দুর্ণীতির সাথে যুক্ত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

৫ থেকে ৭ বছর ধরে বি.আর.টি.অফিস ঘুরেও যারা লাইসেন্স পাননি তাদের ব্যাপারে তিনি বলেন, অনেক আবেদন হারিয়ে গেছে, আবার আবেদনে ভূল রয়েছে। তাদের লাইন্সে পেতে এখনও অপেক্ষা করতে হবে। আর দ্রæত পেতে হলে আবার নতুন করে আবেদন করার পরামর্শ দেন তিনি। পরে তিনি মুজিবনগরের মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, সড়ক জোন খুলনার অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসলাম আলী, সড়ক সার্কেল কুষ্টিয়ার তত্বাবধায়ক প্রকৌশলী  আবু হেনা মোস্তফা কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, মেহেরপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মঞ্জুরুল করিম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, উপবিভাগীয় প্রেকৌশলী মিজানুর রহমান, উপসহকারী প্রকৌশলী শাহীন মিয়া সহ সড়ক বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।