মুজিবনগরে  ইটভাটা থেকে ট্রাক্টর চুরি
টপ নিউজ মেহেরপুর

মুজিবনগরে ইটভাটা থেকে ট্রাক্টর চুরি

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজার সংলগ্ন অবস্থিত বিবিই ইটভাটা প্রাঙ্গন থেকে একটি ট্রাক্টর চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ চুরির ঘটনা ঘটে। 

ভাটার মালিক ফজলু মিয়া জানান, গাড়িটি আমার ভাটার অফিসের পাশে রাখা ছিলো। গাড়িগুলো আব্দুর রশিদ নামের একজন দেখাশোনা করে।  সে ভাটায় গিয়ে গাড়ি দেখতে না পেয়ে আমাকে অবগত করে। পরে ইটভাটায় পৌছে অফিসের সিসিটিভি ফুটেজে দেখা গেছে-কালো কাপড় দিয়ে মুখ বাঁধা, জিন্স ও শার্ট পরিহিত এক ব্যক্তি ট্রাক্টরটি চালিয়ে নিয়ে যাচ্ছে। ট্রাক্টরটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লক্ষ টাকা। এ ঘটনায় তিনি  থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।