২য় দিনের মত মেহেরপুর জেলা বিএনপি'র একাংশের অবস্থান কর্মসূচী
অন্যান্য মেহেরপুর

২য় দিনের মত মেহেরপুর জেলা বিএনপি'র একাংশের অবস্থান কর্মসূচী

সবার সংবাদ প্রতিবেদক:

কেন্দ্রীয় ঘোষিত তিন দিনের অবস্থান কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশে শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মত অবস্থান কর্মসূচী করেছে মেহেরপুর জেলা বিএনপির একাংশ।

বৃহস্পতিবার (১৫ আগষ্ট) বিকেলে শহরের জেনারেল হাসপাতাল রোডের এশিয়া নেট মোড়ে এই কর্মসূচী পালন করা হয়। মেহেরপুর জেলা বিএনপি'র সহ-সভাপতি ওমর ফারুক লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র যুগ্ম সম্পাদক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ।

জেলা যুবদলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম দুলালের সঞ্চালনায় অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন, বিএনপি নেতা ফরিদুল হক, নাড়ু, খাইরুল, জেলা যুবদলের সহসভাপতি আনিসুর রহমান লাবলু, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক, সাবেক ইউপি সদস্য মুস্তাক রাজা, সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাসিবুজ্জান স্বপন, জেলা জিয়া মঞ্চের আহবায়ক অ্যাড. নজরুল ইসলাম, সদস্য সচিব ও জেলা যুবদলের সদস্য মনিরুল ইসলাম মনি, জেলা ছাত্রদলের সহসভাপতি নাহিদ মাহবুব সানি।

কর্মসূচি থেকে সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে নেতাকর্মীদের নিজ নিজ জায়গা থেকে কাজ করা আহবান জানানো হয়। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।