স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে মেহেরপুরে  ছাত্রলীগের পতাকা মিছিল
টপ নিউজ মেহেরপুর

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে মেহেরপুরে ছাত্রলীগের পতাকা মিছিল

সবার সংবাদ প্রতিবেদক:

ফিলিস্তিনিদের উপর বর্বোরোচিত হামলা ও ফিলিস্তিনের স্বাধীনতার হস্তক্ষেপের প্রতিবাদে পতাকা মিছিল করেছে মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগ। সোমবার (৬ মে) বেলা সাড়ে এগারোটার দিকে মেহেরপুর সরকারি কলেজ চত্বর থেকে মিছিলটি বের হয়।  মিছিলে নেতৃত্ব দেন সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন।

মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শোভন সরকারের সঞ্চালনায় সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ আলী, কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি সুশান্ত কুমারসহ ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।  মিছিলটি কলেজ চত্ত্বর পেরিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। সরকারি কলেজ ও ভোকেশনাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশগ্রহণ করে।