সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর বীজ উৎপাদন খামার বিএডিসি বারাদীতে শ্রমিক মুজুরী বৃদ্ধি, দুটি পুর্নাঙ্গ উৎসব বোনাস প্রদান ও শ্রমিক নিয়মিত করণসহ ১৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ৪র্থ দিনের মত মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও র্যালী করেছে বারাদী খামারের শ্রমিকেরা। সোমবার (২৪ জুলাই) সকালে শ্রমিকদের দাবি বাস্তবায়নে খামার প্রাঙ্গণ থেকে একটি র্যালী বের হয়।
র্যালীটি বারাদী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে দশ দিন ব্যাপী এ কর্মসূচি পালন করবে বলে জানান বারাদী কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সভাপতি আলতাব হোসেন।







