সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর সদর উপজেলার শোলমারী ফুটবল একাদশের উদ্যোগে প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। বৃহস্পতিবার বিকালের শোলমারী মাঠে শোলমারী ফুটবল একাদশ ও হিতিমপাড়া ফুটবল একাদশের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় স্বাগতিক শোলমারী একাদশ জয়লাভ করে। শোলমারী একাদশে ১-০ গোলে হিতিমপাড়া একাদশকে পরাজিত করে। শোলমারির পক্ষে জয়সূচক গোলটি করেন মুন্না।
খেলাটি পরিচালনা করেন কামরুজ্জামান। তাঁকে সহযোগিতা করেন রাফিজ ও সোহেল।খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। মশিউর রহমান বাচ্চু, হুমায়ুন কবির উজ্জল,উশনাই,মাহাবুব, লালচাঁদ উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।






