মুজিবনগরে শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
খেলাধুলা মেহেরপুর

মুজিবনগরে শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের মুজিবনগরে যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশ পারস্পরিক সহযোগিতায়  শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে মুজিবনগর উপজেলা কমপ্লেক্স চত্বরে শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, ক্রীড়া উপ কমিটির আহবায়ক রকিব উদ্দিন, আলাউদ্দিন, হাসনাইন করিম প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে ব্যাডমিন্টন বালক এবং বালিকাদের খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়, আম্র কানন মাধ্যমিক বিদ্যালয়, মোনাখালী মাধ্যমিক বিদ্যালয়, দারিয়াপুর মাধ্যমিক বালক এবং বালিকা বিদ্যালয়, শিবপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, মুজিবনগর সরকারি শিশু পরিবার, গোপালনগর মাধ্যমিক বিদ্যালয় এবং মানিকনগর ডি এইস মাদ্রাসার ছেলে মেয়েরা অংশগ্রহণ করে।