সবার সংবাদ ডেস্ক:
“শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যে শালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা উত্তোলন ও মশাল প্রজ্জ্বলন মধ্যদিয়ে প্রতিযেগিতার সূচনা করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার মোঃ মাহফুজুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুল ইসলাম, শালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আওয়াল। সহকারী শিক্ষক (গণিত) হাবিবুর রহমানের সঞ্চালনায় এছাড়াও সহকারী শিক্ষক মোঃ মাসুদ রানা, মোঃ জামরুল হাসান, মোঃ আব্দুল মাজিদ, মোঃ শাহিন আলম, মোঃ জুলকার নাইন, মোঃ আব্দুস সবুর, মোঃ সুরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।






