সবার সংবাদ ডেস্ক:
মুজিবনগরে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) সকালে মুজিবনগর সরকারী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ফিতা কেটে দুই দিন ব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার অনিমেষ বিশ্বাস। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুজিবনগর সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক জাহির হোসেন চঞ্চল, সহকারি প্রোগ্রামার সহজ হোসেন, প্রধান শিক্ষক ইজারুল ইসলাম।
অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন একাডেমিক সুপারভাইজার হাসনাইন করিম। মেলায় সর্বমোট ১৮ টি স্টলে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের উদ্ভাবনমূলক চিত্র তুলে ধরে। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।







